• ঢাকা
  • সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

উল্লাপাড়ায় পুকুর খননের সময় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৬ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উল্লাপাড়ায় পুকুর খননের সময় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার.

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া বড় আনদার পুকুর সংস্কার কাজের সময় একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।.

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর খননের সময় এক্সাভেটর (ভেকু) মেশিনের বাকেটের সঙ্গে মাটির নিচ থেকে মূর্তিটি উঠে আসে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।.

খবর পেয়ে রায়হানুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং মূর্তিটি উদ্ধার করেন।.

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। মূর্তিটির বয়স ও ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ