• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আবদুল্লাহ জাফর এইচ বিন


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।.

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, আজ রোববার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।.

সাক্ষাৎকালে ভ্রাতৃপ্রতিম দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন পবিত্র হজ পালন সংক্রান্ত প্রস্তুতি ও সহযোগিতার বিষয়েও কথা হয়।.

এর আগে প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে অফিসে আসেন। এ সময় মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তার তাঁকে স্বাগত জানান।. .

Ajker Bogura / Samsil Arifin

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ