নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা-এর ধানসুরা রোডের জিনারপুর (সাবিলপুর) মোড়ে একটি ত্রিমুখী ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই তিনটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ জোরদার করে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: