বুধবার ভোরে শহরের চকসূত্রাপুর এলাকার আছির উদ্দিন সড়কে কচিকণ্ঠ কিন্ডারগার্টেন স্কুলের মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।.
হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল হান্নান আজাদ জানান, সম্প্রতি চকসূত্রাপুর ও বাদুড়তলা এলাকায় মাদক বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালকের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে একটি গণআবেদন করা হয়। তিনি সেই আবেদনে স্বাক্ষর করেছিলেন। এর জেরে এলাকার কয়েকজন চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীরা তার ওপর ক্ষুব্ধ হয় বলে অভিযোগ করেন তিনি।.
তার অভিযোগ, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে স্কুলের মাঠের কাছে পৌঁছালে ওত পেতে থাকা হামলাকারীরা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তার মাথায় ১৯টি সেলাই দিয়েছেন।.
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: