• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সেচপাম্পের জমি বিরোধে গাবতলীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, মূল আসামি গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০১ পিএম
সেচপাম্পের জমি বিরোধে গাবতলীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, মূল আসামি গ্রেফতার
ছবি: প্রতিনিধি

গাবতলীতে গ্রেফতারকৃত গৌরব সিংহের স্বীকারোক্তি সেচ পাম্পের জমির বিরোধে.

লতিফকে খুন করা হয়.

 .

আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে বৃদ্ধ আব্দুল লতিফ আকন্দ (৬৫) হত্যার মূলহোতা গৌরব সিংহ পার্থ (২৮) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত পার্থ উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা ভাল্লুকমারী গ্রামের জ্ঞানেন্দ্র সিংহের ছেলে। বাবার জমিতে রাখা সেচপাম্প তুলে না নিয়ে যাওয়ায় এবং ৫ই আগষ্টের পর মারপিটের স্বীকার হওয়ায় পার্থ ক্ষোভের বশীভুত হয়ে পূর্ব পরিকল্পিতবাবে কোদাল দিয়ে কুপিয়ে বৃদ্ধ লতিফকে খুন করা হয়। লতিফের হত্যাকারী পার্থ নিজেই পুলিশের কাছে প্রাথমিকভাবে এই স্বীকারোক্তি দিয়েছেন।.

উল্লেখ্য, গাবতলীর মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে বৃদ্ধ আব্দুল লতিফ আকন্দের বাড়ী হতে ২কিলোমিটার দূরে একটি শ্যালো মেশিনঘর রয়েছে। স্কীমের জমিতে পানি দেয়ার জন্য প্রতিদিন রাতে তিনি ওই মেশিনঘরে ঘুমাতেন। ২৮ মার্চ রাতে তিনি প্রতিদিনের ন্যায় মেশিনঘরে ঘুমাতে যান। পরদিন সকালে বৃদ্ধ লতিফের ক্ষতবিক্ষত মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এ ঘটনায় নিহতের ছেলে শহীদ মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে মামলার আই.ও এসআই রিপন ৩০ মার্চ বিকেলে লতিফ হত্যার মূলহোতা গৌরব সিংহ পার্থকে জামালপুর মিলান্দহ থানা এলাকা হতে গ্রেফতার করে। সেখানে সে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা কর্মী হিসেবে চাকুরী করতো।.

ঘটনাস্থল পরিদর্শনকারী থানার তদন্ত ওসি আবু মুসা বলেন, নিহত আ: লতিফের সেচ পাম্পের জায়গাটি গৌরব সিংহ পার্থ এর বাবার ছিল। জমিটি ছেড়ে দেয়ার কথা বলে বৃদ্ধ লতিফ নানা তালবাহানা করছিল। সেচপাম্প তুলে না নিয়ে যাওয়ায় এবং ৫ই আগষ্টের পর মারপিটের স্বীকার হওয়ায় গৌরব সিংহ পার্থ পূর্ব পরিকল্পিতমাফিক এই হত্যার ঘটনা ঘটায়। হত্যার পর পার্থ তার নিজের মোবাইল ফোনটি হারিয়ে ফেলে। ফোনটি পাঁচমাইল এলাকার এক কিশোর কুড়িয়ে পায়। ওই মোবাইল ফোনের সূত্র ধরেই পার্থকে জামালপুর হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পার্থকে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ডের জন্য গতকাল আদালতে পাঠানো হয়েছে।. .

Ajker Bogura / আতাউর রহমান

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ