গত সোমবার (৪ মে) এই বরাদ্দ দেয়ার কথা জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মসজিদের উন্নয়নের কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর বাস্তবায়ন করবে বলে জানান তিনি। চারদলীয় জোট সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগেই বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে এবং আওয়ামী লীগ সরকারের সময়ে আর কোনো উন্নয়ন হয়নি। এমনকি নির্মাণ কাজও সম্পন্ন করা হয়নি।এতদিন মুসল্লিরা নির্মাণাধীন অবস্থায় নামাজ আদায় করে আসছেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহ ও অনুপ্রেরণায় পরিচালনা কমিটি ধীরে ধীরে এটি পূর্ণাঙ্গ রূপ দিচ্ছেন। উল্লেখ্য, গত ২০ এপ্রিল বগুড়া সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তখন তিনি নিজ উদ্যোগে নির্মাণ শুরু করা বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের বেহাল অবস্থা তাকে ব্যথিত করে। তিনি এই মসজিদ উন্নয়নে বরাদ্দ দেয়ার নির্দেশ দেন। তারই ১৩ দিনের মাথায় ২৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হলো।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: