• ঢাকা
  • রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক আলোচনা সভা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ৩০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।.

 .

আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাংগঠনিক আলোচনা সভা শুরু হয়।.

 .

সভায় বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কাঠামো আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।.

 .

বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠা এবং দলের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।.

 .

আলোচনা সভায় বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি, স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরবেন।.

 .

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভাকে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা।. .

Ajker Bogura / তারিন মোস্তারি

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ