বগুড়ার ঐতিহ্যবাহী ও উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ Government Azizul Haque College–এ নতুন উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শামসুল আলম পাশা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের পর কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষা ক্যাডার কর্মকর্তা প্রফেসর পাশা তার প্রতিক্রিয়ায় জানান, কলেজের শিক্ষার মানোন্নয়ন, একাডেমিক শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, কলেজের সার্বিক উন্নয়নে সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার যোগদানে কলেজের শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: