.
.
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র দাখিল করেছেন।.
.
সোমবার দুপুরে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।.
.
এ সময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অফিস সম্পাদক আব্দুল হামিদ বেগ, দাওয়া ও শিক্ষা সম্পাদক হেদাইতুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।.
.
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়া সদরের মানুষ বারবার একটি মার্কাকে ভালোবেসে প্রতারিত হয়েছে। তারা এবার আর প্রতারিত হতে চায় না। আসন্ন উপ-নির্বাচনে ভোটাররা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।.
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: