• ঢাকা
  • শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় মদ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাত, আহত ব্যক্তি হাসপাতালে


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১২ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:১২ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় মদ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিপ্লব নিয়রী ওরফে আকাশ (৪৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।মঙ্গলবার (১১ আগস্ট) বগুড়া মহানগরের ছিলিমপুর মহাসড়ক সংলগ্ন হোটেল নাজ গার্ডেনের বারের ভেতরে এ ঘটনা ঘটে।জানা গেছে, বারে মদ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধের জেরে আকাশকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি আহত হন।পরে হোটেল নাজ গার্ডেনের নিরাপত্তাকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। আহত আকাশের বাড়ি পাবনা জেলায়। তিনি বর্তমানে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।ঘটনার বিস্তারিত ও হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ