• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৮ পিএম
সাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস

সোমবার ২৩ ফেব্রুয়ারি থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।.

বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের আভাস মিলেছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে.

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের আভাস রয়েছে।.

রোববার সকাল ৯টা থেকে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।.

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।.

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।.

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।. .

Ajker Bogura / Md Shourov Hossain

আবহাওয়া / পরিবেশ বিভাগের জনপ্রিয় সংবাদ