• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

দুই দিনের সরকারি সফরে বগুড়ায় আসছেন মীর শাহে আলম


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৪ পিএম
দুই দিনের সফরে বগুড়ায় আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) দুই দিনের সফরে মীর শাহে আলম বগুড়া জেলা ও তাঁর নিজ সংসদীয় এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) উপজেলায় বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।.

সফরকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।.

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এ সফরসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।.

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর রাজনৈতিক প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান।.

সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রশাসন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ