আদমদীঘি, বগুড়া জেলা-তে ০১/০৩/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে দুপুর ১২:০০ থেকে ১২:৫০ ঘটিকার মধ্যে আদমদীঘি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল। অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ০২ লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ নয়ম মণ্ডল (৩৫), পিতা: মোঃ কাছু মণ্ডল, সাং: ছাতিয়ান গ্রাম, থানা: আদমদীঘি, জেলা: বগুড়া; মোঃ মোজাফ্ফর মণ্ডল (৪৫), পিতা: মোঃ করিম মণ্ডল, সাং: ছাতিয়ান গ্রাম, থানা: আদমদীঘি, জেলা: বগুড়া; এবং মোঃ হাবিবুর রহমান (৫৫), পিতা: মৃত হযরত পালোয়ান, সাং: আমবাড়িয়া, থানা: আদমদীঘি, জেলা: বগুড়া।.
উক্ত অভিযানে আদমদীঘি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদা সুলতানা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত ৩ জন আসামির মধ্যে ২ জনকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই উদ্ধারকৃত আলামত ধ্বংস করেন।. .
Ajker Bogura / মোহাম্মদ মুরাদ
আপনার মতামত লিখুন: