চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে বাবা-ছেলেসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুটি পৃথক ভোটকেন্দ্রে এ দণ্ডাদেশ দেওয়া হয়।.
উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় বড়তুলা গ্রামের সাইফুল ইসলাম ও তার ছেলে মো. সাফায়েত হোসেনকে আটক করেন প্রিসাইডিং অফিসার। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু সাফায়েত হোসেনকে এক মাস এবং সাইফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।.
একই দিনে চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে স্থানীয় মো. সজিবকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা তাকে এক মাসের কারাদণ্ড দেন।.
সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, নির্বাচনে অনিয়ম বা জাল ভোটের কোনো সুযোগ নেই। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: