বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।.
শনিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি কর্পোরেশন গঠন এখন সময়ের অপেক্ষা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে আলোচনার ভিত্তিতে।.
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বগুড়া সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।.
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত বগুড়াকে এগিয়ে নিতে সমন্বিত পরিকল্পনায় কাজ করা হবে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় জেলার সংসদ সদস্যদের নিয়ে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।.
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, মোরশেদ মিলটন এবং রেজাউল করিম বাদশাসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। সভার শুরুতে জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।.
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: