• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় কুপিয়ে যুবককে হত্যা


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪২ পিএম
ছবি: সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় প্রকাশ্যে রকি (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড় টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রকি উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি এলাকায় ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বনানী কাস্টমস অফিসের সামনে একদল দুর্বৃত্ত রকি নামের ওই যুবককে কুপিয়ে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ভাই রানা জানান, আমার ভাই ইট বালুর ব্যবসা করত। বৃহস্পতিবার মোবাইলে কল দিয়ে তাকে বনানী এলাকায় ডেকে নিয়ে যায়। পরে দুপুরে এলাকার লোকজনের কাছে শুনতে পাই তার লাশ পড়ে আছে। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে রকিকে ঘটনাস্থলে ডেকে এনে হত্যা করা হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রকির মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ