.
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।.
স্থানীয় সূত্রে জানা যায়, খাস পুকুরে মাছ ধরা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।.
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।.
.
রায়গঞ্জ প্রতিনিধি : রনি সরকার. .
Ajker Bogura / রনি সরকার
আপনার মতামত লিখুন: