• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বিয়ের দুই মাসের মাথায় দাম্পত্য কলহ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্রের মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বিয়ের মাত্র দুই মাসের মাথায় দাম্পত্য কলহ ও মানসিক কষ্টের ঘটনায় তামিম (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে তিনি মারা যান।.

নিহত তামিম শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি বগুড়া শাহসুলতান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।.

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাঝিরা এলাকার এক তরুণীর সঙ্গে তামিমের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর তাদের দাম্পত্য সম্পর্কে জটিলতা তৈরি হয় এবং স্ত্রী তাকে তালাক দেন। এ ঘটনায় তামিম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি স্বজনদের।.

গত ২৬ আগস্ট সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।.

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।.

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।. .

Ajker Bogura / আব্দুল ওয়াদুদ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ