তিনি বলেন, “বিশ্বে যুদ্ধসহ বিভিন্ন কারণে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকারের বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ অর্থনৈতিক প্রক্ষেপণ নির্ধারণ করা হচ্ছে।”.
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন সংকট বিবেচনায় নিয়েই সরকার দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।.
তিনি বলেন, "বিশ্বে যুদ্ধসহ বিভিন্ন কারণে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকারের বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ অর্থনৈতিক প্রক্ষেপণ নির্ধারণ করা হচ্ছে।".
সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 'ফ্যামিলি কার্ড' বিতরণ ও বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।.
অর্থমন্ত্রী বলেন, "আমরা যে সমস্যাগুলো সামনে দেখতে পাচ্ছি, সেগুলো মাথায় রেখেই অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতের প্রক্ষেপণও করা হবে বৈশ্বিক পরিস্থিতি—যুদ্ধ বা অন্যান্য সংকট—বিবেচনায় নিয়েই।".
সরকার ব্যয়ের ক্ষেত্রে কৃচ্ছতার নীতি অব্যাহত রাখবে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "সকল মন্ত্রণালয়কে পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি সাজাতে বলা হয়েছে। আগামী বাজেটও হবে পরিস্থিতি বিবেচনায়।".
এ সময় চীনের রাষ্ট্রদূতের সঙ্গে জ্বালানি তেল সরবরাহ প্রসঙ্গে জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "জ্বালানি নিরাপত্তার জন্য বিভিন্ন দেশের সহযোগিতা চাওয়া হচ্ছে। জ্বালানি নিরাপত্তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেসব দেশের জ্বালানি সরবরাহের সুযোগ রয়েছে, তাদের সবার সঙ্গেই সরকার আলোচনা করছে এবং সহযোগিতা চাইছে।".
তিনি আরও বলেন, "সরকারের 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের ইতিহাসে একটি বড় উদ্যোগ। বাংলাদেশের ইতিহাসে এত বড় দারিদ্র্য বিমোচন কর্মসূচি আগে নেওয়া হয়েছে বলে আমার জানা নেই। এই কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের দোরগোড়ায় অর্থনৈতিক সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।".
মন্ত্রী মনে করেন, এর মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে একটি কল্যাণমূলক রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। .
তিনি বলেন, "অতীতে অর্থনীতিতে পৃষ্ঠপোষকতার যে সংস্কৃতি ছিল, সেখান থেকে বেরিয়ে এসে এখন সাধারণ মানুষের কাছে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।". .
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: