• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া–শেরপুর উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৮ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এজেন্ট বের করে দেওয়া, জাল ভোট ও হামলার অভিযোগ; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন.

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ভোটকেন্দ্রগুলোতে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে।
তিনি আরও দাবি করেন, এসব অনিয়মের প্রতিবাদ করতে গেলে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রশাসন কোনো এক পক্ষের নির্দেশে নীরব ভূমিকা পালন করছে, যা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচিত সরকারের আমলে প্রথম দুইটি উপ-নির্বাচনেই যদি এমন চিত্র দেখা যায়, তাহলে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে—তা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, অভিযোগে উল্লেখিত কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। তবে দলটি জানিয়েছে, পরিস্থিতি নিয়ে তারা আবেগতাড়িত কোনো সিদ্ধান্ত নেবে না এবং পরবর্তী পদক্ষেপ পর্যবেক্ষণ করে নির্ধারণ করবে।.


তথ্য সূত্র: দৈনিক করতোয়া. .

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ