বগুড়ায় ছিনতাইকারীদের হামলায় মোঃ আতিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (আজ) ভোর ৬টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।.
আহত আতিকুল ইসলাম বগুড়ার কাহালু উপজেলার বড় চাপড় বানিয়া পাড়া এলাকার বাসিন্দা এবং মোঃ ফজলুর রহমানের ছেলে বলে জানা গেছে।.
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।.
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: