বগুড়া সদর উপজেলার মাটিডালি এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাখি শিকারের ইয়ার গানসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।.
.
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিডালি এলাকার ‘ক্যাসেল সোয়াদ’ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় পাখি শিকারে ব্যবহৃত একটি ইয়ার গান উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।.
.
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: