ঢাকার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে নিজ বাসায় ঢুকে সারা রোকসানা পিনু নামে এক নারী চিকিৎসককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চিকিৎসককে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ করেছে পরিবার।নিহতের ছেলে জানান, বাসায় ফিরে তিনি তার মায়ের মরদেহ গেস্টরুমে পড়ে থাকতে দেখেন। তার দাবি, ঘরে থাকা সব স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে গেছে দুর্বৃত্তরা।ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ডের পাশাপাশি লুটপাটের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের গ্রিল কাটা ছিল এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।পুলিশ জানিয়েছে, ঘটনার সময় নিহত চিকিৎসক বাসায় একাই ছিলেন। কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: