বগুড়ার আদমদীঘিরতে ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত হাবিবা খাতুন উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। আজ রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার চাঁপাপুর-চৌমুহনি সড়কের আড়াইল তিনমাথায় মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে।.
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, রবিবার বেলা ১১টায় উপজেলার চাঁপাপুর ইউপির আড়াইল তিনমাথা এলাকায় সড়ক পারাপারের সময় চাঁপাপুর থেকে কুন্দগ্রামমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৪৩৫৫ নম্বর) শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায়। এরপর জনতা ট্রাক এবং চালক জুয়েলকে আটক করে পুলিশ সোপর্দ করেন।.
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী জানান, এঘটনায় নিহত শিশুর পরিবার থেকে কেউ বাদী হয়ে কোনো মামলা বা অভিযোগ করেন নি। বরং শিশুটি স্বাভাবিকভাবে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন। ফলে আটক ট্রাক ও চালক ছাড়া পায় এবং শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: