• ঢাকা
  • সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া গাবতলীতে ১৮ বছরের তরুণী নিখোঁজ; ১৭ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:২১ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়ার গাবতলী উপজেলায় মোছাঃ রোজিনা আকতার (১৮) নামে এক তরুণী নিজ বাড়ি থেকে টাকা ও ব্যক্তিগত কাপড় নিয়ে বের হয়ে নিখোঁজ হয়েছেন বলে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পিতা মোঃ আনোয়ারুল ইসলাম (৪৮), পিতা মৃত তমির উদ্দিন, সাং নিজগ্রাম, ইউনিয়ন নশিপুর, গাবতলী থানায় অভিযোগ করেন যে, তার মেয়ে মোছাঃ রোজিনা আকতার গত ২৯ মে ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে বাগবাড়ী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।.

পরিবার জানায়, নিখোঁজ হওয়ার সময় রোজিনা আকতার সঙ্গে নগদ প্রায় ১৭ হাজার টাকা এবং পরিহিত কাপড় ছিল। পরে সম্ভাব্য সব আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।.

এ ঘটনায় অভিযোগে বলা হয়, একই এলাকার মোঃ মোত্তাকিন (২০) তাকে প্রলোভন দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া মোঃ জালাল উদ্দিন এবং মোছাঃ মরিয়ম বেগম-এর বিরুদ্ধেও জড়িত থাকার অভিযোগ তুলেছেন বাদী।.

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা বিষয়টি নিয়ে নানা টালবাহানা ও সময়ক্ষেপণ করছেন বলে পরিবারের ধারণা। ফলে তারা আশঙ্কা করছেন, তরুণীটি কোনো বিপদের মধ্যে থাকতে পারেন।.

এ ঘটনায় সাক্ষী হিসেবে মোছাঃ রুমা বেগম এবং মোঃ শাহআলম-সহ স্থানীয় আরও অনেকে বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।.

বর্তমানে নিখোঁজ তরুণীর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে বলে জানিয়েছে পরিবার।.

এ বিষয়ে গাবতলী থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ