ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর দাখিল করা হলফনামায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারের তথ্য উঠে এসেছে। হলফনামা অনুযায়ী, তাঁর নিজের নামে রয়েছে ৫০২ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না, আর তাঁর স্বামী অমিতাভ রায়ের নামেও রয়েছে আরও ১০০ ভরি গয়না।.
.
তবে এত বিপুল পরিমাণ স্বর্ণালংকারের আর্থিক মূল্য উল্লেখ করা হয়নি। হলফনামায় জানানো হয়েছে, এসব গয়নার অর্জনকালীন মূল্য অজানা এবং সেগুলো উপহার হিসেবে পাওয়া।.
.
নিপুণ রায় বর্তমানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নিজেকে আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন এবং তাঁর বার্ষিক আয় দেখিয়েছেন ২৬ লাখ টাকা। এছাড়া শেয়ার ও ব্যাংক আমানত থেকে বছরে আরও সাড়ে চার লাখ টাকার মতো আয় রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।.
.
হলফনামা অনুযায়ী, তাঁর নামে রয়েছে ১ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকার স্থায়ী আমানত। পাশাপাশি তাঁর নামে থাকা দুটি গাড়ির ক্রয়মূল্য ১ কোটি ১১ লাখ টাকা। সব মিলিয়ে তাঁর নিজের নামে থাকা অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।.
.
অন্যদিকে, তাঁর স্বামীর নামে থাকা অস্থাবর সম্পদের মূল্য সাড়ে ৩ কোটি টাকার বেশি। এছাড়া নিপুণ রায়ের নামে ৮৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাটের তথ্যও রয়েছে, যদিও ফ্ল্যাটটির অবস্থান হলফনামায় উল্লেখ করা হয়নি।.
.
হলফনামায় আরও বলা হয়েছে, নিপুণ রায়ের নামে ১ কোটি ১৯ লাখ টাকার ব্যাংকঋণ ও ব্যক্তিগত দায় রয়েছে। স্বামী-স্ত্রী মিলিয়ে তাঁদের কাছে নগদ অর্থ রয়েছে ৭৬ লাখ টাকা, যার মধ্যে নিপুণ রায়ের নিজের নামে রয়েছে ১৩ লাখ ২৯ হাজার টাকা।. .
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: