.
গত ১৬ এপ্রিল দিনগত রাতে চুরি যাওয়া ২টি গরু উদ্ধার: গরু চোর গ্রেফতার। বগুড়া ধুনট পৌরসভার জিঞ্জির তলা সরকার পাড়া গ্রামে বেবি রানী সরকারের গোয়াল ঘর থেকে গরু চুরি হয়ে যায়।
বাদীনি বেবি রানী সরকার (৫৫), অভিযোগ দায়ের করে, গত ১৬ এপ্রিল দিনগত রাতে মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা চোরেরা বেবি রানী সরকারের গোয়াল ঘর থেকে ১টি সাদাকালো রঙের গাভী ও ১টি সাদা কালো রঙের বাছুর সর্বমোট আনুমানিক মূল্য-২,৩০,০০০/- চুরি করে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে ভিত্তিতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে একই উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের গরুর চুরির আসামী মোঃ সোহাগ আকন্দ (২৩), পিতা মোঃ ফজলু আকন্দ, সাং-রাঙ্গামাটি পশ্চিমপাড়া এর বসতবাড়ি থেকে চুরি যাওয়া গরু দুটি উদ্ধার করা হয় ও ধুনট থানায় মামলা রুজু করা হয়। গরুর মালিক বেবি রানী সরকার (৫৫), স্বামী অজয় সরকার। বাদীর অভিযোগের ভিত্তিতে থানার মামলা নং-১৭, তাং- ২৪-০৪-২০২৬খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।.
.
Ajker Bogura / TMN
আপনার মতামত লিখুন: