• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া-৬ উপনির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে ৪ ওয়ার্ডে আবিদুর রহমান সোহেলের গণসংযোগ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৭ পিএম
বগুড়া-৬ উপনির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে ৪ ওয়ার্ডে আবিদুর রহমান সোহেলের গণসংযোগ
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ উপনির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে ৪ ওয়ার্ডে সোহেলের গণসংযোগ.

আসন্ন ৯ এপ্রিল বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বগুড়া পৌরসভার ৪টি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।.

সোমবার বিকেলে বগুড়া পৌর এলাকার ৫নং ওয়ার্ডের নবাববাড়ী সড়কের আলতাফ আলী সুপার মার্কেট, আল আমিন কমপ্লেক্স, পুলিশ প্লাজা এবং ৭নং ওয়ার্ডের কোর্ট চত্বর, রোমেনা আফাজ সড়ক ও জলেশ্বরীতলার নুর মসজিদ এলাকায় গণসংযোগ করেন।.

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ৫নং ওয়ার্ড আমীর জাকারিয়া ইসলাম, ওয়ার্ড সেক্রেটারী আব্দুল বাসেদ, মোকছেদ আলী, ৭নং ওয়ার্ড আমীর ইলিয়াস মাখদুম, সেক্রেটারী ড. শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা শাহজাহান সাজু, শফিকুল ইসলাম প্রমুখ।.

এর আগে সকালে আবিদুর রহমান সোহেল ৬নং ওয়ার্ডের চেলোপাড়া থেকে ২০নং ওয়ার্ডের সাবগ্রাম এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আমীর হানজালা রহমান, সেক্রেটারী মাস্টার ওবাইদুর রহমান, ২০নং ওয়ার্ড আমীর মাস্টার শামসুজ্জামান ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম।.

গণসংযোগ শেষে তিনি রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমজাদ হোসেনের বাড়িতে যান এবং সমবেদনা জানান।.

বিকেলে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। নির্বাচিত হলে ব্যবসায়ীদের জন্য সুদমুক্ত ঋণ এবং চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আগামী উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

এইদিন প্রতিদিন বিভাগের জনপ্রিয় সংবাদ