• ঢাকা
  • শনিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৪ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেপালের  ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন । শুক্রবার (২৭ মার্চ) দেশটির রাষ্ট্রপতি সংবিধানের ৭৬(১) অনুচ্ছেদের অধীনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।.

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে শাহর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রায় দুই-তৃতীয়াংশ আসন জয় করে। এর ফলে সরকার গঠনের পথ সুগম হয় এবং ৩৫ বছর বয়সী শাহ দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।.

‘বালেন’ নামে পরিচিত শাহ একজন রাজনৈতিক বহিরাগত হিসেবে আলোচিত। দীর্ঘদিনের দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক অস্থিরতায় ক্ষুব্ধ ভোটাররা বিকল্প নেতৃত্বের সন্ধান করায় তার উত্থান ঘটে।.

রাজধানী -তে জন্ম নেওয়া শাহর পারিবারিক শিকড় তরাই অঞ্চলে। ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ নেপালে হিন্দু ধর্মের প্রভাব বেশি এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানেও ধর্মীয় আচার-অনুষ্ঠানের উপস্থিতি লক্ষণীয়।.

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ নেন। অনুষ্ঠানে হিন্দু পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষুদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী ধর্মীয় আচার পালিত হয়। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন, যেখানে দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।.

পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শাহ রাজনীতিতে আসার আগে সংগীত জগতে র‍্যাপ শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে উত্থান ঘটান।.

২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে সংঘটিত জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুর্নীতি, বেকারত্ব ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া ওই আন্দোলন সহিংস রূপ নিলে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এবং দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।.

পরবর্তীতে ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আরএসপি বিপুল বিজয় অর্জন করলে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে এবং শেষ পর্যন্ত বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ