• ঢাকা
  • সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শ্রেষ্ঠ রোভারদলের সম্মান পেল সৈয়দ আহম্মদ কলেজ, গর্বিত গাবতলী


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ জেলার শ্রেষ্ঠ রোভারদল হিসেবে সম্মাননা অর্জন করেছে, যা পুরো শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার জন্য গর্বের এক অনন্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। গত রোববার বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের করতোয়া হলরুমে আয়োজিত বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার লিজা, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, রোভার সদস্য ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে শৃঙ্খলা, নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছে কলেজটির রোভারদল, যা শুধু প্রতিষ্ঠান নয়, গাবতলীবাসীর কাছেও আনন্দ ও গর্বের এক উজ্জ্বল মুহূর্ত হয়ে উঠেছে।.

.

Ajker Bogura / ডি

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ