• ঢাকা
  • বুধবার, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৪ পিএম
৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট ৩ দিন ৮ ঘণ্টা ধরে এটি চলবে বলে কনসোর্টিয়াম থেকে জানানো হয়েছে।.

 .

রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।.

বুধবার (৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।.

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসএমডব্লিউ৫-এর কনসোর্টিয়াম কর্তৃক 'S.1.5.1 Shunt Fault Repair' শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।.

আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট ৩ দিন ৮ ঘণ্টা ধরে এটি চলবে বলে কনসোর্টিয়াম থেকে জানানো হয়েছে।.

বিএসসিপিএলসি জানায়, এই সময়ে এসএমডব্লিউ৫ সাবমেরিন ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে ইন্টারনেট গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।.

তবে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালে বিএসসিপিএলসির অপর সাবমেরিন ক্যাবল এসএমডব্লিউ৪-এর মাধ্যমে সেবা প্রদান আগের মতোই অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।.

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়। সাময়িক এই অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।.

.

Ajker Bogura / Md Shourov Hossain

তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের জনপ্রিয় সংবাদ