বগুড়ায় কয়েকদিনের তীব্র দাবদাহ ও অসহনীয় গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার বিকেল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে শহর ও গ্রামাঞ্চলে জনজীবনে স্বস্তি ফিরে আসে।.
সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের পর থেকেই গরমের তীব্রতা কিছুটা কমতে শুরু করে। বিকেলের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং শুরু হয় ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণ। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে গেলেও সাধারণ মানুষ গরম থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেন।.
রিকশাচালক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মধ্যে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি দেখা দিলেও অধিকাংশ মানুষ এই বৃষ্টিকে স্বস্তির বার্তা হিসেবে দেখছেন। বিশেষ করে কৃষকরাও বৃষ্টিতে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় জমিতে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছিল।.
আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন আরও বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।.
স্থানীয় বাসিন্দারা বলেন, কয়েকদিনের প্রচণ্ড গরমে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এই বৃষ্টি যেন স্বস্তির পরশ নিয়ে এসেছে।.
নিজস্ব প্রতিবেদন . .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: