বগুড়ার গাবতলীতে ভাসুরের লাঠির আঘাতে পালিত একটি মুরগি আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত মুরগিটির চিকিৎসা ও ঘটনার বিচার চেয়ে মুরগিটিকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়েছেন এক গৃহবধূ। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।.
অভিযোগকারী গৃহবধূ শম্পা রানী গাবতলী উপজেলার ধনঞ্জয় গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, তাঁর পালিত ডিমপাড়া মুরগিটির মাথায় স্বামীর বড় ভাই লাঠি দিয়ে আঘাত করেন। এতে মুরগিটি গুরুতর আহত হয়ে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু করে।.
শম্পা রানী জানান, মুরগিটিকে কেন আঘাত করা হয়েছে জানতে চাইলে তাঁর ভাসুর উল্টো সেটিকে জবাই করে ফেলার কথা বলেন। এতে ক্ষুব্ধ হয়ে আহত মুরগিটির চিকিৎসা এবং ঘটনার বিচার চেয়ে তিনি মুরগিটিকে সঙ্গে নিয়ে গাবতলী মডেল থানায় যান।.
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শম্পা রানী আহত মুরগিটিকে নিয়ে থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেছেন। মুরগিটির দ্রুত চিকিৎসার জন্য তাঁকে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।.
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. মো. রাশেদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: