বগুড়া প্রতিনিধি: বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ময়লা-আবর্জনা জমে থাকার প্রেক্ষিতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা। বুধবার সকালে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।.
কলেজ ক্যাম্পাসে একাধিক ডাস্টবিন থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। এতে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি পরিবেশ নষ্ট হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।.
কর্মসূচির অংশ হিসেবে তারা একাডেমিক ভবনের সামনে, শহীদ মিনার প্রাঙ্গণ, প্রধান ফটক এলাকা ও বিভিন্ন সড়কের পাশ থেকে ময়লা অপসারণ করেন। সংগঠনের নেতারা বলেন, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা সবার দায়িত্ব। শুধু ডাস্টবিন স্থাপন করলেই হবে না, সেগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের সচেতন হতে হবে।.
তারা আরও জানান, ভবিষ্যতেও ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।.
কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন কার্যক্রম পরিচালিত হলে ক্যাম্পাসের সৌন্দর্য ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকবে।.
Ajker Bogura / মোঃ মুরাদ
আপনার মতামত লিখুন: