আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।.
গতকাল বুধবার বিকেলে ভটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিত পুকুরে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী সমাবেশ অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমান খাঁন শামীম চৌধুরী, একে আজাদ, সাবেক সাধরাণ সম্পাদক আহসান বিপ্লব রহিম, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামাদলের সাবেক সাধরাণ সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদার, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার ও সাধরাণ সম্পাদক শফিউল আলম সুমন ও জেলা জিসাসের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।. .
Ajker Bogura / নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: