পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ওমরপুর হাটে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয় এবং বাজারে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে এতথ্য নিশ্চিত করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।.
এছাড়াও এদিন রণবাঘা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই অনুমোদন ব্যতীত দই ও মিষ্টি উৎপাদন এবং বিক্রয়ের দায়ে হাবিবা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক হাবিবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।.
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু মুসা সরকার, এসময় নন্দীগ্রাম থানা পুলিশের একটি টিম সঙ্গীয় ফোর্স হিসেবে উপস্থিত ছিল।.
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।. .
Ajker Bogura / মামুন আহমেদ
আপনার মতামত লিখুন: