• ঢাকা
  • মঙ্গলবার, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ভারতকে পাল্টা শর্ত ইরানের


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩২ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ভারতকে পাল্টা শর্ত দিয়েছে ইরান। প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে চলমান আলোচনার অংশ হিসেবে এ শর্ত দিয়েছে দেশটি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতে জব্দ হওয়া তিনটি তেলবাহী ট্যাঙ্কার ছেড়ে দিতে অনুরোধ জানিয়েছে ইরান।.

সোমবার (১৬ মার্চ) বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।.

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ ফেব্রুয়ারিতে নিজেদের জলসীমার কাছে ট্যাঙ্কারগুলো জব্দ করে। দেশটির অভিযোগ, জাহাজগুলো নিজেদের পরিচয় গোপন বা পরিবর্তন করেছিল এবং অবৈধভাবে জাহাজ-থেকে-জাহাজে (শিপ-টু-শিপ) তেল স্থানান্তরের সঙ্গে জড়িত ছিল।.

সূত্রগুলোর একটি জানিয়েছে, নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। বৈঠকে তেহরান কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বিষয়েও অনুরোধ জানিয়েছে।.

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাম্প্রতিক জাহাজ চলাচল দুই দেশের দীর্ঘদিনের যোগাযোগ ও সমন্বয়ের অংশ। তবে তিনি বলেন, এ নিয়ে কোনো ধরনের বিনিময় বা চুক্তি হচ্ছে না।.

ভারত জানিয়েছে, পারস্য উপসাগরে বর্তমানে অন্তত ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং ৬১১ জন ভারতীয় নাবিক অবস্থান করছেন। ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।.

ভারত যে তিনটি ট্যাঙ্কার জব্দ করেছে সেগুলো হলো অ্যাশহ্যাল্ট স্টার, আল জাফজিয়া ও স্টেলার রুবি। বর্তমানে জাহাজগুলো মুম্বাই উপকূলের কাছে নোঙর করা রয়েছে।. .

Ajker Bogura / মো. সাইমুম জাহান

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ