ঢাকার সাভার-এ পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোটাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাভারের বলিয়াপুর কোটাপাড়া বন্দে এলাকার মো. আমানুল্লাহ্ মীরের স্ত্রী মোছা. আমেনা মুনসুর (৫০) এবং তার মেয়ে জান্নাত আক্তার (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি আমেনা মুনসুর ও তার মেয়ে জান্নাত তাদের বাড়ির ছাদ থেকে প্রতিবেশী আবির হাসানের বাড়িতে একটি কোরআন শরীফ ছুড়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আবির হাসান সাভার মডেল থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশি তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার দুপুরে মা ও মেয়েকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরমান আলী জানান, কোরআন অবমাননার অভিযোগে মামলা হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: