• ঢাকা
  • মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ১ কেজি গাঁজাসহ কুড়িগ্রামের দুই মাদক কারবারি গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় অভিযান পরিচালনা করে। রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে আব্দুল ওয়াহেদের ভাতের হোটেলের পশ্চিম পার্শ্বে মোকামতলা থেকে বগুড়াগামী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সিএনজিতে থাকা দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী দোলাপাড়া এলাকার মো. আবেদ আলী (৪০) এবং পূর্ব ফুলমতী যোগীপাড়া এলাকার মো. রাসেল মিয়া (২৮)।
এ ঘটনায় ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে বগুড়া শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।.

.

Ajker Bogura / Arifin

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ