• ঢাকা
  • শুক্রবার, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

কাহালুতে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০৩ পিএম
ছবি : সংগৃহীত


বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।.

পুলিশ সূত্রে জানা যায়, কাহালু থানার এসআই মোঃ জমশেদ আলী সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে এ অভিযান পরিচালনা করেন। এসময় মালঞ্চা ইউনিয়নের মালঞ্চা বাজার এলাকায় মেসার্স রাকিব ফিলিং স্টেশনের সামনে রানীহাট-দুর্গাপুর সড়কে অভিযান চালানো হয়।.

অভিযানে মোঃ রাকিব হাসান (২২), ওরফে বিপুল, পিতা বদরুল আলম, গ্রাম সাতরুখা এবং মোঃ শিহাব হোসেন (২৫), পিতা নজরুল ইসলাম, গ্রাম পানিসাড়া—উভয়কে আটক করা হয়। তারা দুজনই কাহালু উপজেলার বাসিন্দা।.

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখেছিল।.

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ