• ঢাকা
  • সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় সার বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ গেলো এনজিও কর্মকর্তার


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪২ এএম
ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে উঁচু রেলগেটে উঠতে না পেরে পিছনের দিকে গড়িয়ে আসা সারবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর কবির (৪৫) নামে এক এনজিও ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) বেলা সাড়ে ১২টার দিকে সান্তাহার পৌর শহরের কলাবাগান এলাকার বড় আখিড়া রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর কবির রাজশাহীর দুর্গাপুর উপজেলার ইসবপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। তিনি বুরো বাংলাদেশ এনজিও’র সান্তাহার শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সান্তাহার কেডিসি বাফার গুদাম থেকে সারবোঝাই একটি ট্রাক জামালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি বড় আখিড়া এলাকার উঁচু রেলগেটে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে গড়িয়ে আসে। এসময় কয়েক গজ দূরে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন আলমগীর কবির ও বুরো বাংলাদেশের এরিয়া ম্যানেজার নূরন্নবী ইসলাম।
প্রত্যক্ষদর্শী নূরন্নবী ইসলাম জানান, তারা বড় আখিড়া গ্রামে মৃত সদস্যদের তথ্য ও ঋণ বিতরণের কার্যক্রম যাচাই করতে যাচ্ছিলেন। ট্রাকটি পিছনের দিকে গড়িয়ে আসতে দেখে আলমগীর কবির তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেন। পরে নিজে মোটরসাইকেল সরানোর চেষ্টা করলে ট্রাকটি এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালক আবু হাসানকে আটক করেছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ