বগুড়ার শেরপুরে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।.
গ্রেফতারকৃত আকিজুল হাসান জীবন শেরপুর থানার উত্তর সাহাপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ ঘটনার সঙ্গে সম্পর্কিত মামলার প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: