বগুড়ায় র্যাব-১২ এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ২০০ বোতল ইস্কাফ, ৫০ বোতল এমকেডিল ও ৪৯ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
র্যাব-১২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল অধিনায়কের নির্দেশনায় প্রথম অভিযান পরিচালনা করে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৪টা ৪৫ মিনিটে আদমদিঘী থানাধীন সান্তাহার তিওরপাড়া এলাকায়। এ সময় মোছাঃ টুলু বেগম (৫৫) ও তার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৫)-কে ১০০ বোতল ইস্কাফসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়। পরে তাদের আদমদিঘী থানায় হস্তান্তর করা হয়।
এর ধারাবাহিকতায় ১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় তাজ হাইওয়ে হোটেলের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মোঃ আতিকুর ইসলাম (৩১) ও মোঃ ইয়াছিন আলী (২৭)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০০ বোতল ইস্কাফ, ৫০ বোতল এমকেডিল ও ৪৯ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।.
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: