বগুড়া শহরের যানজট কমানো এবং নগরবাসীর যাতায়াত সহজ করতে মাটিডালি থেকে বনানী পর্যন্ত সিটি বাস চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বগুড়াকে আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তরের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রীর মতে, সিটি বাস চালু হলে শহরের সাধারণ মানুষ স্বল্প খরচে নিরাপদ ও নিয়মিত গণপরিবহন সুবিধা পাবেন। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের চাপ কমে যানজটও অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, বগুড়া শহরের উন্নয়নে পর্যায়ক্রমে বিভিন্ন অবকাঠামোগত ও নাগরিক সুবিধামূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। মাটিডালি থেকে বনানী রুটকে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ উল্লেখ করে এই রুটেই প্রথমে সিটি বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: