• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বিয়ে নয়, বাগদান—সমালোচনার মুখে ব্যাখ্যা দিলেন সিমরিন লুবাবা


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৮ পিএম
ছবি : সংগৃহীত ( এডিটেড)
ছবি : সংগৃহীত (এডিটেড)

সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ বছর বয়সেই বিয়ে করেছেন—এমন খবরে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন কনটেন্ট ক্রিয়েটর সিমরিন লুবাবা। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলে অবশেষে তিনি নিজেই এর ব্যাখ্যা দেন।.

লুবাবা জানান, তার বিয়ে হয়নি; বরং তিনি বাগদান (এনগেজমেন্ট) সম্পন্ন করেছেন। বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত বয়সেই তার বিয়ে অনুষ্ঠিত হবে বলেও তিনি স্পষ্ট করেন।.

এদিকে বাগদত্তকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের বিষয়টি নিয়েও নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তুলছেন, কারণ ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে (নিকাহ) সম্পন্ন হওয়ার আগে কোনো নারী-পুরুষের স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে ভ্রমণ বা ইবাদত পালনের অনুমতি নেই।.

উল্লেখ্য, বাগদান হলো বিয়ের পূর্ববর্তী একটি সামাজিক ও পারিবারিক প্রতিশ্রুতি, যা আইনগতভাবে বিবাহ নয়। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে আইন, ধর্মীয় বিধান ও সামাজিক মূল্যবোধ নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্ভব হয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ (সামসিল আরিফিন)

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ