রায়গঞ্জ প্রতিনিধি জাকির হোসেন রনি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে শান্ত কুমার তেলী (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। .
রবিবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামের তেলী পাড়ায় এ ঘটনা ঘটে।.
নিহত শান্ত কুমার তেলী ওই গ্রামের স্বদেশ চন্দ্র তেলীর বড় ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর আনুমানিক সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে বাড়ির পাশেই একটি বাগানের ইউক্লিপটাস গাছের ডালে সুতার দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ভোরে তাকে শয়নকক্ষে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে একটি ইউক্লিপটাস গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।.
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে গাছ থেকে নামিয়ে বাড়িতে নিয়ে আসেন এবং বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।.
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: