নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।নারী দিবস উপলক্ষে গতকাল ৮ মার্চ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমানসহ সংশ্লিষ্টরা।নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের সম্মাননা জানাতেই এ আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: