• ঢাকা
  • শনিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ফল বিপর্যয়ে কুমিল্লা বোর্ডের ১৩ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৮ এএম
ফল বিপর্যয়ে কুমিল্লা বোর্ডের ১৩ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত

এসব কলেজের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি, লক্ষ্মীপুরের চারটি, চাঁদপুরের দুটি ও কুমিল্লার চারটি কলেজ রয়েছে।.

 .

এইচএসসির ফলাফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ১৩টি কলেজের পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে। গত ৫ মার্চ কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিনের সিই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। .

এসব কলেজের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি, লক্ষ্মীপুরের চারটি, চাঁদপুরের দুটি ও কুমিল্লার চারটি কলেজ রয়েছে।.

চিঠিতে উল্লেখ করা হয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের মধ্যে যেসব প্রতিষ্ঠানের পাশের হার শূন্য থেকে পাঁচ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তাদের ফলাফল সন্তোষজনক নয়। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভায় ১৩টি প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।.

কলেজগুলো হলো, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগর উপজেলার নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, চানপুর আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, তোহা স্মৃতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, রামগতি উপজেলার সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জিবগাও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ, শরিফুল্লা হাইস্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম মডেল কলেজ, লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ ও দাউদকান্দি উপজেলার অজরা এস ই এস ডিপি মডেল স্কুল অ্যান্ড কলেজ। .

জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. সামছুল ইসলাম বলেন, যেসব প্রতিষ্ঠান পরিচালনার শর্ত পূরণ করতে পারেননি এবং যাদের ফলাফল বিপর্যয় হয়েছে, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে শর্ত পূরণ করলে তারা আবারও একাডেমিক কার্যক্রমে ফিরতে পারবেন।. .

Ajker Bogura / Md Shourov Hossain

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ