• ঢাকা
  • মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া-৬ সদর আসন শূন্য ঘোষণা, উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:২৭ এএম
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | বগুড়া
জাতীয় সংসদের নির্বাচনি এলাকা নং-৪১ বগুড়া-৬ (সদর) আসন শূন্য ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে আসনটি শূন্য ঘোষণা করেছে বলে জানা গেছে।
সদ্য অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। দেশের প্রচলিত আইন অনুযায়ী একজন ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলে একটি আসন রেখে অন্য আসন ছাড়তে হয়। সে অনুযায়ী তিনি ঢাকা-১৭ আসনটি রাখার সিদ্ধান্ত নেন এবং বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করেন।
তারেক রহমানের লিখিত ঘোষণার পর নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনগত বিধান অনুযায়ী বগুড়া-৬ আসনকে শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
আইন অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শিগগিরই বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
বগুড়া সদর আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের শক্ত অবস্থান রয়েছে। ফলে আসনটি শূন্য ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণার প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, বগুড়া-৬ আসনের উপনির্বাচন উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে এবং জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।.

.

Ajker Bogura / Arifin

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ