বগুড়ায় জয় নামে এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষদের বিরুদ্ধে। বুধবার (২৭ মে) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চন্দ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জয়ের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সাবগ্রাম চন্দ্রপাড়ার বাসিন্দা মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ জয়ের ওপর পূর্ব শত্রুতার জেরে হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় ধারালো রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: